IQNA

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হল কুরআন প্রশিক্ষণ কোর্স

17:55 - March 13, 2016
সংবাদ: 2600441
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের অন্তর্ভুক্ত দারুল কুরআনের পক্ষ থেকে ইন্দোনেশিয়ায় কুরআন হেফজ ও তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হল কুরআন প্রশিক্ষণ কোর্স


বার্তা সংস্থা ইকনা: বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের সংস্কৃতি প্রসারের জন্য ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের অন্তর্ভুক্ত দারুল কুরআন এ পদক্ষেপ শুরু করেছে। আর তারই সূত্র ধরে ইন্দোনেশিয়া রাজধানী "জাকার্তায়" কুরআন হেফজ ও তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কোর্সের তত্ত্বাবধায়ক মুহাম্মাদ বাকির আল মানসুরবলেছেন: ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ও দ্বিপে কুরআন হেফজ ও তিলাওয়াত প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষকদের প্রস্তুতির জন্য উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৪ থেকে ১৭ বছরের ১৭৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন ২৯ ও ৩০ পারা হেফজ করতে সক্ষম হয়েছে।

iqna


captcha