
বার্তা সংস্থা
ইকনা: ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাইন জাবেরি আনসারি এই রায়কে ইহুদিবাদী
সিনেটরদের ইরান-বিদ্বেষের অন্ধ অনুসরণ সংক্রান্ত প্রতিযোগিতার এক নতুন
ফল বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, এই রায় এতটাই হাস্যকর ও অর্থহীন যে তাতে যেমন ন্যায়বিচারের
নীতিকে উপহাস করা হয়েছে তেমনি এর ফলে মার্কিন বিচার বিভাগের গ্রহণযোগ্যতাও
আগের চেয়েও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হল।
আনসারি বলেন,
এই রায় সন্ত্রাসী চক্রগুলো ও তাদের মদদদাতা নানা গোষ্ঠীর কাছে খুবই বিপজ্জনক বার্তা পৌঁছে দিচ্ছে যারা কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই মার্কিন ও বিশ্বের জনগণকে হত্যা করছে। এরা মার্কিন সরকারের অপরাধযজ্ঞের জবাবে তার সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী শত্রুদেরকে টার্গেট করছে। তিনি এ ধরনের রায় প্রকাশের সঙ্গে মার্কিন সরকারের প্রশাসনও জড়িত বলে নিন্দা জানান এবং মার্কিন পররাষ্ট্র বিভাগ অযৌক্তিক ও অনৈতিক পদক্ষেপ নিয়ে ইরানকে সন্ত্রাসীদের কথিত সহযোগীর তালিকায় যুক্ত করেছে বলে উল্লেখ করেন।
মার্কিন বিচার
বিভাগের এ রায়ের মাধ্যমে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোর অধিকার পদদলিত করা হয়েছে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের
বিচারকে হিমাগারে পাঠানো হল বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মুখপাত্র মন্তব্য করেন।
উল্লেখ্য, ওই মার্কিন বিচারক
দাবি করেছেন, ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে জড়িত পাইলটদের ইরান সহায়তা দিয়েছিল বলে যে দাবি করা হচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান বা খণ্ডন করতে পারেনি। আর তাই ইরানকে এইসব অর্থ ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি তুরস্কের
আঙ্কারায় ও আইভরি কোস্টে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর নিন্দা জানান। সূত্র:
আইআরআইবি#