IQNA

23:42 - March 15, 2016
1
সংবাদ: 2600453

জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে আল্লাহর নিকট সম্মানিত করে

মাসুম ইমামগণ আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যাতে আহলে বাইতের (আ.) অনুসারীদের সাথে যেমন আচরণ করি, তাদের শত্রুদের সাথেও যেন তেমন উত্তম আচরণ করি। কেননা এমন সুন্দর আচরণ বিপথগামীদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।

জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে আল্লাহর নিকট সম্মানিত করে
জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে আল্লাহর নিকট সম্মানিত করে
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী রেজা নাজারী নৈতিকতা ক্লাসে বক্তৃতাকালে বলেন: রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের ৬ষ্ঠ পুরুষ এবং ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম ইমাম জাফর সাদীকের (আ.) একটি হাদীসে বর্ণনা করেন- মানুষের সাথে উত্তম আচরণ কর, চাই সে মুসলমান হোক, চাই মু'মিন ও আমাদের অনুসারী হোক কিংবা আমাদের বিরোধী। কেননা যখন কোন মু'মিন ব্যক্তির সাথে উত্তম আচরণ করবে, তখন তার মন ও অন্তর প্রসারিত হবে। আর যখন আমাদের বিরোধীদের সাথে সদাচরণ করবে, তখন তাদের মন ও অন্তর আমাদের দিকে উদ্বুদ্ধ হবে। ফলে তারা অন্ধকার থেকে আলোর দিকে অনুপ্রাণিত হবে।

আল্লাহ তায়ালা জনৈক আবেদ বা পরহেজগার ব্যক্তিকে দেয়া সম্মান ফেরেশতাদের নিকট উপস্থাপন করেন। ফেরেশতারা এ সম্মানকে যথেষ্ট না মনে করে আল্লাহর নিকট আরজ করে যে, আমাদের মনে হয় এ সম্মান এমন আবেদ বা পরহেজগার ব্যক্তির জন্য কম। অর্থাৎ একজন আবেদ ব্যক্তি কতই সম্মান ও মর্যাদার অধিকারি হতে পারে। সূত্র: শাবিস্তান

তিনি বলেন: মাসুম ইমামগণ আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যাতে আহলে বাইতের (আ.) অনুসারীদের সাথে যেমন আচরণ করি, তাদের শত্রুদের সাথেও যেন তেমন উত্তম আচরণ করি। কেননা এমন সুন্দর আচরণ বিপথগামীদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।

তিনি আরও বলেন: মানুষ নিজ জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী আল্লাহর নিকট সম্মানিত হয়ে থাকে।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
hirnsfnu
0
0
20
captcha