IQNA

মিশরীয় ক্বারিগণের জীবনীর আলোকে গ্রন্থ প্রকাশিত হয়েছে

15:21 - March 17, 2016
সংবাদ: 2600462
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাইটার্স এসোসিয়েশনে পক্ষ থেকে মিশরের ক্বারিগণের জীবনীর আলোকে ‘মিশরের কণ্ঠে পবিত্র কুরআন’ শীর্ষক গ্রন্থ প্রিন্ট ও প্রকাশ হয়েছে।
মিশরীয় ক্বারিগণের জীবনীর আলোকে গ্রন্থ প্রকাশিত হয়েছে

বার্তা সংস্থা ইকনা: মিশরের কণ্ঠে পবিত্র কুরআনশীর্ষক গ্রন্থটি আবু তালিব মাহমুদ রচনা করেছেন।

উক্ত গ্রন্থটি মিশরের বিশিষ্ট কারদের জীবনী এবং তিলাওয়াতের ক্ষেত্রে তাদের প্রভাব ও কুরআনিক বিদ্যালয়ে তাদের ভূমিকার আলোকে লেখা হয়েছে।

মিশরের ক্বারিদের কুরআনিক বিজ্ঞান সহ অন্যান্য জ্ঞান অর্জন, কুরআন মাহফিলের জন্য বিশ্বের বিভিন্ন দেশ সফর এবং ইসলামী বিশ্বে তাদের প্রভাব সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে।

মিশরের কণ্ঠে পবিত্র কুরআনগ্রন্থটিতে মোট চারটি অধ্যায় রয়েছে। মিশরীয় ক্বারিদের পথ অব্যাহত রাখা এবং তাদেরকে অমর করে রাখার উদ্দেশ্যে এ গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।

iqna


captcha