
সম্পূর্ণ কুরআন হেফজ, ৫ পারা কুরআন হেফজ, ২ পারা কুরআন হেফজ, ১ পারা কুরআন হেফজ, অর্ধ পারা কুরআন হেফজ, পবিত্র কুরআনের একটি সুরা হেফজ এবং তিলাওয়াত বিভাগে উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাপানের বিশিষ্ট ৬ জন ক্বারি এ প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
টোকিও-র ইসলামী আরবি কেন্দ্রের পরিচালক ‘নাসির আন-নাঈম, জাপানে ইসলামী ওয়াকফ এসোসিয়েশনের পরিচালক ‘শেখ আকিল সিদ্দিকি সহ সেদেশের ইসলামী ব্যক্তিত্বমণ্ডলী এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানের শুরুতে বক্তাগণ পবিত্র কুরআন হেফজ এবং প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে সকলকে অনুপ্রেরণা যোগান। যাতেকরে অন্যান্য সমাজের আদর্শ হতে পারে।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।