
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, "ভিয়েতনামসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র নীতি গড়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে আমরা আপনাদের সহযোগিতার মনোভাবকে বুঝি এবং সম্ভাব্য সবক্ষেত্রে ইরান ও ভিয়েতনামের মধ্যে অবশ্যই সহযোগিতা বাড়াতে হবে।”
১৯৬০ এর দশকে ভিয়েতনামে চালানো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সে দেশের জনগণ বিশেষ করে হো চি মিনের মতো নেতাদের রুখে দাঁড়ানোর প্রশংসা করেন সর্বোচ্চ নেতা।
বৈঠকে ভিয়েতনামের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে তার দেশ ইরানের প্রতি সমর্থন দেবে। এর পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পরমাণু অধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন তিনি। ব্যবসায়িক লেনদেনে ইরান ভিয়েতনামকে তার মৌলিক ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করবে বলেও আশা করেন প্রেসিডেন্ট তান স্যাং। সূত্র: আইআরআইবি#