IQNA

‘সিরিয়া যুদ্ধে জড়িত হওয়ায় হিজবুল্লাহ শক্তিশালী হয়েছে’

23:05 - March 20, 2016
সংবাদ: 2600480
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন আরো হিজবুল্লাহ শক্তিশালী হয়েছে। সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান শেখ নাবিল কাউক এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া যুদ্ধের পর হিজবুল্লাহ এখন শক্তির দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।


বার্তা সংস্থা ইকনা: নাবিল কাউক ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধেও কথা বলেন। তিনি বলেন, আরব অঞ্চলের সবচেয়ে দরিদ্র দেশটিতে সৌদি আরব এক বছর ধরে বর্বর হামলা চালাচ্ছে। ইয়েমেনে সৌদি সরকার যে গণহত্যা চালিয়েছে তা মানবতার জন্য কলঙ্ক।

শেষ নাবিল কাউক বলেন, সৌদি আরব নিজে থেকেই ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে কিন্তু এখন সে দোষ হিজবুল্লাহ এবং এর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ওপর চাপাতে চাইছে। তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইয়েমেনে হামলার ক্ষতি পোষাতে পারবে না সৌদি আরব।#

সূত্র: irib

captcha