
মাদা’র মহাপরিচালক মুসা রিমাভি এক সংবাদ সম্মেলনে বলেছেন: বিগত দশ বছরের মধ্যে শুধুমাত্র ২০১৫ সালে ফিলিস্তিনি গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।
রিমাভি বলেছেন: ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় মিডিয়ার স্বাধীনতা লঙ্ঘন প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মাদা’র প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের মোট ৭০ শতাংশ গত বছর অক্টোবর মাসে ঘটেছে।
এ প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর শরণার্থী শিবিরে সাংবাদিক বিভাগের শিক্ষার্থী আহমেদ হেজাজীহ এবং ফিলিস্তিনের ফটোগ্রাফার কামাল আবু নিহালের নিহতের ব্যাপারেও আলোচনা করা হয়েছে।
চলতি মাসের শুরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় ‘ফিলিস্তিনি আল-ইয়ায়ুম’ চ্যানেল বন্ধ হয়েছে। ইসরায়েলি বাহিনীর এ হামলায় ‘ফিলিস্তিনি আল-ইয়ায়ুম’ চ্যানেলের অডিটোরিয়ামের যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি সাধন হয়।
এছাড়াও গত বছরের নভেম্বর মাসে ইসরায়েলি বাহিনীর হামলা চালিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরের তিনিটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে।
বিগত কয়েক মাসে পশ্চিম তীরে যায়নবাদীদের হামলায় ২০০ অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।