IQNA

হযরত ফাতিমা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইংল্যান্ডে উৎসব অনুষ্ঠান

3:22 - March 22, 2016
সংবাদ: 2600487
আন্তর্জাতিক ডেস্ক: নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড ইসলামী সেন্টারে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হযরত ফাতিমা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইংল্যান্ডে উৎসব অনুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: হযরত ফাতিমা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে  ইংল্যান্ড ইসলামী সেন্টারে ৩১শে মার্চ স্থানীয় সময় ১৯টায় আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও আমিরুল মু’মিনীন আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত ইসলামী সেন্টারে ২২শে এপ্রিল স্থানীয় সময় ১৮:৩০টায় বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড ইসলামী সেন্টারের পক্ষ থেকে উক্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহলে বায়েত (আ.)এর সকল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে।
iqna



captcha