IQNA

মালয়েশিয়ায় হেফজে কুরআন ন্যাশনাল এসোসিয়েশন উদ্বোধন

18:37 - March 22, 2016
সংবাদ: 2600490
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ‘ফেডারেল’ মসজিদে সেদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হেফজে কুরআন ন্যাশনাল এসোসিয়েশন উদ্বোধন হয়েছে।
মালয়েশিয়ায় হেফজে কুরআন ন্যাশনাল এসোসিয়েশন উদ্বোধন

বার্তা সংস্থা ইকনা:  ২০শে মার্চে অনুষ্ঠিত হেফজে কুরআন ন্যাশনাল এসোসিয়েশনের উদ্বোধনি অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক সহ ২০ হাজার হাফেজ উপস্থিত ছিলেন। উদ্বোধনি অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক বলেন: ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Jakym) সহযোগিতায় মালয়েশিয়ার সরকার জনগণের শিক্ষা কুরআন হেফজ করার জন্য জাতীয় নীতি প্রণয়নের চেষ্টা করছে।
তিনি আরও বলেছেন: সরকার এ ব্যাপারে মতামত প্রকাশের জন্য মালয়েশিয়ার বিভিন্ন কুরআন হেফজ সেন্টারে প্রতি আহ্বান জানিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক বলেন: ব্যক্তিগতভাবে, আমি কুরআন হেফজ জাতীয় নীতির সাথে জড়িত রয়েছি। মালয়েশিয়ার সরকার ১৯৬৬ সাল থেকে কুরআন হেফজ প্রশিক্ষণ সেন্টারের সহযোগিতায় কুরআন হেফজ সেন্টার নির্মাণ করেছে এবং এখনও তার সম্প্রসারণ করা হচ্ছে।
তিনি বলেন: কুরআন প্রশিক্ষণ এবং হেফজ করার মাধ্যমে মালয়েশিয়া ইসলামের সেবা করে আসছে। হেফজে কুরআন ন্যাশনাল এসোসিয়েশন উদ্বোধনের মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এবং এই এসোসিয়েশন কুরআন হেফজ সম্প্রসারণে সহায়তা করবে।
iqna


captcha