IQNA

যিয়ারত এবং হজ অর্গানাইজেশনের মহাপরিচালক

ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের নিকট বোমা বিস্ফোরণের খবর সঠিক নয়

23:31 - March 22, 2016
সংবাদ: 2600491
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের নিকট বোমা বিস্ফোরণের গুজব খবরের বিষয়ে যিয়ারত এবং হজ অর্গানাইজেশনের মহাপরিচালক বলেন: এ খবরটি সঠিক নয়। নাযাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের নিকটে একটি হোটেলের স্প্লিটে আগুন লেগেছে।
ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের নিকট বোমা বিস্ফোরণের খবর সঠিক নয়; মোহসেন নেজাফাতি

বার্তা সংস্থা ইকনা: যিয়ারত এবং হজ অর্গানাইজেশনের মহা পরিচালক মোহসেন নেজাফাতিঅগ্নি সংযোগের ব্যাপারে বলেন: কিছু মিডিয়ায় প্রকাশ হয়েছে ইমাম আলী (আ.)এর মাযারের নিকটে বোমা বিস্ফোরণ ঘটেছে এবং এর ফলে ব্যাপক অগ্নি সংযোগ হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এ ধরণের খবরের কোন ভিত্তি নেই এবং সম্পূর্ণ রূপে মিথ্যা। গতকালের ঘটনাটি শুধুমাত্র নাজাফের একটি হোটেলের স্প্লিটে আগুন লাগে এবং ভাগ্যক্রমে এ ঘটনার ফলে কেউ নিহত হয়নি।

তিনি বলেন: হোটেলের স্প্লিটে আগুন লাগার ফলে ধোঁয়ার সৃষ্টি হয় এবং ধোঁয়ার ফলে বেশ কয়েকজন যায়েরের শ্বাস কষ্ট হয়। সৌভাগ্যবশত, তাদেরকে আউটপেশেন্ট হিসেবে চিকিৎসা করা হয়।

যিয়ারত এবং হজ অর্গানাইজেশনের মহা পরিচালক বলেন: ১১ই মার্চ থেকে এ পর্যন্ত স্থলপথে এবং আকাশ পথে গড়ে প্রতিদিন প্রায় ৫ হাজার যায়ের ইরাকে প্রবেশ করেছে। এসকল যায়েরগণ পূর্ণ নিরাপত্তার সহিত যিয়ারত করেছে এবং যায়েরদের ওপর কোন প্রকার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।

বলাবাহুল্য, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় গতকাল নাজাফের হোটেলের আগুন নিয়ন্ত্রণে আসে।

iqna



captcha