IQNA

তিউনিসিয়ার যায়তুনা বিশ্ববিদ্যালয়ে কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

17:27 - March 23, 2016
সংবাদ: 2600494
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার যায়তুনা বিশ্ববিদ্যালয়ে সভ্যতা এবং বিজ্ঞান অনুষদের অ্যাম্ফিথিয়েটার ২য় বার্ষিকী কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ২য় বার্ষিকী কুরআন প্রতিযোগিতা ১৫ই মার্চে শুরু হয়েছে। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যায়তুনা বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। গত ২১শে মার্চে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যায়তুনা বিশ্বের বিদ্যালয়ের অন্তর্ভুক্ত সকল অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ৩০ জন ছাত্র ও ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
অংশগ্রহণকারীরা সম্পূর্ণ কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ এবং ৮ পারা কুরআন হেফজ বিভাগে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন এবং প্রতি বিভাগে তিন জনকে শীর্ষ স্থানের অধিকারী হিসেবে নির্বাচন করা হয়েছ।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে।
iqna


captcha