IQNA

সৌদি আরবে জাতীয় কুরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা

20:54 - March 26, 2016
সংবাদ: 2600508
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের শেরাটন হোটেলে ২৬শে মার্চ সেদেশের নারী ও পুরুষদের জন্য ১৮তম জাতীয় কুরআন হেফজ, তিলাওয়াত ও তাফসিরে কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের  নারী ও পুরুষদের জন্য ১৮তম জাতীয় কুরআন হেফজ, তিলাওয়াত ও তাফসিরে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৬শে মার্চ শুরু হয়েছে।
আগামী ৫ দিন ব্যাপী উক্ত প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং ১৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে।
উক্ত কুরআন প্রতিযোগিতার উপান্তে কুরআন প্রতিযোগিতার বিচারক প্রশিক্ষণ কোর্স, কুরআনিক বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স, বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষা মূলক প্রশিক্ষণ এবং সৌদি ওলামাদের সাথে সাক্ষাত সহকারে রিয়াদ শহরের ঐতিহাসিক শিল্পসমূহ প্রদর্শনের ব্যবস্থাও রয়েছে।
প্রতিযোগিতার শেষে দিনে রিয়াদের আঞ্চলিক গভর্নর প্রিন্স ‘ফয়সাল বিন বান্দার বিন আবদুল আজিজ’-এর উপস্থিতিতে প্রতিযোগিতার শীর্ষ স্থানে উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হবে।
iqna


captcha