
আল-বাওয়াবাহ নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিশরের ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রী ‘মুহাম্মাদ মুখতার জুমআ’, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ‘খালেদ আব্দুল আযিয’, বিচারক পরিষদের প্রধান ‘শাইখ হিলমি জামাল’, দক্ষিন সিনাই প্রদেশের গভর্নর ‘খালেদ ফাওদা’, দক্ষিন সিনাই প্রদেশে ওয়াফক বিষয়ক সংস্থার প্রতিনিধি ‘ইসমাইল আর-রাভি, প্রতিযোগিতার বিচারকগণ, প্রতিদ্বন্দীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রী বলেন: ইসলাম ধর্ম সভ্যতার বিরোধিতা তো করেই না বরং এর প্রতি সমর্থন জানায়।
তিনি বলেন : নিরাপত্তার বিষয়ট মাথায় রেখে ‘শারাম আশ-শাইখ’ শহরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।#3487370