IQNA

জর্ডানের ইরবিদ প্রদেশে পবিত্র কুরআনের অবমাননা

19:19 - April 11, 2016
সংবাদ: 2600591
আন্তর্জাতিক বিভাগ: অজ্ঞাত এক ব্যক্তি জর্ডানের ইরবিদ প্রদেশের ‘আবু বাকার সিদ্দিক’ মসজিদে প্রবেশ করে মসজিদের ভেতরে থাকা কুরআন শরিফ ছিঁড়ে ফেলে রেখে গেছে।

মুবাশির২৪ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: অজ্ঞাত এক ব্যক্তি ইরবিদ প্রদেশের ‘আল-ওয়াসাতিয়া’ এলাকার ‘আল-খারাজ’ মিনি সিটিতে অবস্থিত ঐ মসজিদে প্রবেশ করে মসজিদের অভ্যন্তরে ভাংচুর চালায় এবং পবিত্র কুরআন ছিঁড়ে ফেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ওয়েব সাইটে সক্রিয় ইউজাররা জানিয়েছে: অজ্ঞাত ঐ ব্যক্তি ‘আবু বাকার সিদ্দিক’ মসজিদে প্রবেশ করে পবিত্র কুরআন ছিড়ে ফেলে এবং মসজিদের কার্পেটে পানি ফেলে এর ভেতরে থাকা বিভিন্ন জিনিস ভাংচুর করে।

ইন্টারনেট ইউজাররা অবমাননাকর এ পদক্ষেপের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। যার মাধ্যমে মসজিদ ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।#3487452

captcha