IQNA

মসজিদ নির্মাণের পরিমাণ বেড়েছে যুক্তরাষ্ট্রে

21:31 - April 13, 2016
সংবাদ: 2600606
আন্তর্জাতিক ডেস্ক: ২০০০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে মসজিদ নির্মাণের পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।

নিউজ চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: যুক্তরাষ্ট্রে লক্ষণীয় হারে ইসলাম ধর্মের প্রসার বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে মসজিদ নির্মাণের পরিমাণও বেড়েছে।

হার্টফোর্ডের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে যে, আমেরিকায় প্রতি ১৫৬২ জন মুসলমানের জন্য একটি মসজিদ পাশাপাশি ৫২৪ জন খ্রিষ্টানের জন্য একটি গীর্জা রয়েছে।

২০১৫ সালের এক জরিপে দেখা গেছে যে, মুসলমানদের বিষয়ে যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণের মতামত ইতিবাচক। ধর্ম বিষয়ক এক বিশেষজ্ঞের ভাষ্যানুযায়ী প্রতি ১০ জন মার্কিনীর মধ্যে ৩ জন অন্তত একজন মুসলমানের সাথে সম্পৃক্ততা রাখে।#3488261


captcha