IQNA

23:06 - April 16, 2016
সংবাদ: 2600622

মসজিদুন্নবীর (সা.) পেশ ইমামের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক: মদীনার মসজিদুন্নবীর (সা.) পেশ ইমাম শেখ মুহাম্মাদ আইয়্যুব আজ শনিবার দুপুরে ইন্তেকাল (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) করেছেন।

মসজিদুন্নবীর (সা.) পেশ ইমামের ইন্তেকাল

বার্তা সংস্থা ইকনা: আল ওফাত ওয়েব সাইটের খবরে প্রকাশিত হয়েছে যে, আজ শনিবার ১৬ই এপ্রিল মুসলিম জাহানের চারটি শ্রেষ্ঠ মসজিদের অন্যতম তথা মদীনার মসজিদুন্নবীর (সা.) পেশ ইমাম শেখ মুহাম্মাদ আইয়্যুব ইন্তেকাল (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) করেছেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ আসরের নামাযের পর তার জানাযার নামায অনুষ্ঠিত হবে এবং তারপর মদীনার জান্নাতুল বাকী কবর স্থানে তাকে কবরস্থ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শেখ মুহাম্মাদ আইয়্যুব বিগত ১৪১০ হিজরী থেকে ১৪১৭ হিজরী পর্যন্ত মদীনার মসজিদুন্নবীর (সা.) পেশ ইমামের দায়িত্ব পালন করেছেন। তার পর বিগত ১৯ বছর পর্যন্ত এ দায়িত্ব থেকে দূরে থাকার পর পুনরায় গত বছরের পবিত্র রমজান মাস থেকে আবার এ দায়িত্বে অধিষ্ঠিত হন।

তিনি সৌদি আরবের খ্যাতনামা ক্বারীদের অন্যতম এবং এ দেশের রেডিও থেকে নিয়মিত তার তেলাওয়াতকৃত কোরআন প্রচারিত হয়। তিনি সৌদি আরবসহ অনেক দেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন।

iqna


captcha