IQNA

13:25 - August 15, 2026
সংবাদ: 3479633

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৭ জন শহীদ

ইকনা’র প্রতিবেদন: দক্ষিণ লেবাননে ইসরাইলি শাসনের বিমান হামলায় কমপক্ষে ৭ জন শহীদ এবং ৩ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৭ জন শহীদ

লেবানন সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায়, শনিবার ভোরবেলা ইসরাইলি যুদ্ধবিমান নবতিয়া অঞ্চলের আনসার শহরের উপকণ্ঠে এবং জারারিয়াহ শহরের পথে অবস্থিত একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ৭ জন শহীদ ও ৩ জন আহত হন।

গত দুই মাসের যুদ্ধবিরতির পর লেবাননের ভূখণ্ডে এত গভীরে এটিই ইসরাইলি শাসনের প্রথম বিমান হামলা।

একই সময়ে ইসরাইলি যুদ্ধবিমান নবতিয়া আল-ফুকার উপকণ্ঠের আলি আত-তাহির পাহাড়ের বিভিন্ন এলাকায়ও কয়েক দফা বোমাবর্ষণ করে।

এই হামলা চলছে এমন সময়ে, যখন বৈরুত ও তেল আবিব আমেরিকার মধ্যস্থতায় একটি চুক্তির কাঠামো স্বাক্ষর করেছে। তবুও ইসরাইলি শাসন লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

প্রতিবেদন অনুসারে, এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৪ হাজার ৩৩৫ জন শহীদ এবং ১২ হাজার ২৭৭ জন আহত হয়েছেন। 4369813#

captcha