আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইমাম আলী (আ.) মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

পুলিশের সূত্র ঘোষণা করেছে, ইরাকের আল-রাজাভানিয়া নামক অঞ্চলে অপর এক সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
এছাড়াও বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আবু গারিব নামক অঞ্চলে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে দুই জন নিহত হয় এবং অনেকেই আহত হয়।
এসকল হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ গ্রহণ করেছে।
প্রায় দুই মাস আগেও বাগদাদের একটি শিয়া মসজিদে দায়েশের হামলায় ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়।#