IQNA

22:43 - April 24, 2016
সংবাদ: 2600660

সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাত করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর সাথে সাক্ষাত করেছেন ইরান সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা।

সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাত করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ রবিবার ২৪ এপ্রিল বিকালে ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা'র সাথে সাক্ষাত করেছেন।

এ সাক্ষাত অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা'র উদ্দেশ্যে বলেন: ইরান বিশ্বের যে কোন স্বাধীনচেতা দেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী। ইরানের পররাষ্ট্রনীতিতে আফ্রিকা মহাদের বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এ মহাদের দেশগুলো পরাশক্তি ও সম্রাজ্যবাদিদের হাতে নির্যাতিত। তাই আমরা বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে আফ্রিকা মহাদেশের জনগণের পাশে রয়েছি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা ইরান সফর করে তার অনুভূতির কথা প্রকাশ করে বলেন: ইরান ও দক্ষিণ আফ্রিকা বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে।

হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী'র দপ্তর কর্তৃক প্রকাশিত এ খবরে উল্লেখ করা হয় যে, সাক্ষাত অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা: হাসান রুহানিসহ মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন।

iqna


captcha