আন্তর্জাতিক ডেস্কে: আমেরিকান সাংবাদিক 'নিকোলাস ক্রিস্টোফ' এক প্রবন্ধে লিখেছেন, ট্রাম্প বা ক্রুজ [আমেরিকার আসন্ন নির্বাচনের (ইসলাম বিরোধী) প্রেসিডেন্ট প্রার্থী] থেকে ইসলাম ধর্মের অধিক ক্ষতি করছে সৌদি আরব। ট্রাম্পের গোঁড়ামির মত সৌদি আরবের গোঁড়ামিকেও আমাদের নিন্দা জানানো উচিত।
বাতা সংস্থা ইকনা: নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রবন্ধ লেখক বলেছেন: সৌদি আরব সারা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করছে। সৌদি আরব ওহাবি উগ্র ইসলামী মতবাদের সমর্থক। এবং দায়েশসহ সকল সন্ত্রাসীগোষ্ঠীর মদদদাতা।
নিকোলাস ক্রিস্টোফ বলেন: এক মুসলমান আরব যুবক মার্কিন বিমানে আরবি বলার কারণে তাকে মার্কিন বিমান থেকে বহিষ্কার করা হয়। এটা ছিল ৬ষ্ট ঘটনা যে এক মুসলিম যুবক মার্কিন বিমান থেকে বহিষ্কার হল।
এই ইসলাম বিদ্বেষ আমেরিকার সকল স্তরে প্রবেশ করেছে। ট্রাম্প মুসলমানদেরকে আমেরিকা থেকে বহিষ্কার করার প্রস্তাব দেয়া আর টেড ক্রুজ মুসলিম এলাকায় পুলিশী টহল বৃদ্ধি করা প্রস্তাব দেয়।
তিনি বলেন: একমাত্র সৌদি আরবের অনৈতিক আচরণের মাধ্যমেই আজ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে মন্দ ধারণার জন্ম হয়েছে।
নিকোলাস ক্রিস্টোফ আরও বলেন: সৌদি আরব সারা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করার জন্য অতি জঘন্য ভূমিকা পালন করছে।
তিনি বলেন: সৌদি আরবের নাম এর পর থেকে পশ্চাৎপদ রাজতন্ত্র রাখা উচিত।
নিকোলাস ক্রিস্টোফ বলেন: পাকিস্তান থেকে শুরু করে আফ্রিকাসহ সারা বিশ্বে সৌদি বাজেটে উগ্রবাদী ও চরমপন্থি মাদ্রাসা খোলা হচ্ছে। যাদের কাজ হচ্ছে সহিংসতা সৃষ্টি করা।
iqna