IQNA

কেন কিছু লোক ইমাম মাহদীকে(আ.) ছেড়ে অন্যের কাছে হাত পাতে

23:36 - April 27, 2016
সংবাদ: 2600677
মাহদাভিয়াত বিভাগ: নফসে মুতমাইন্না (প্রশান্ত আত্মা)মানুষকে আল্লাহর সান্নিধ্যে পৌছে দেয়। যারা নফসে মুতমাইন্নার অধিকারী নয় তারা আল্লাহ, রাসূল এবং ইমামদেরকে ছেড়ে অন্যের মুখাপেক্ষী হয়।



শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান মোমেনি বলেন, সূরা তওবার ৭২ নং আয়াতে তাওয়াসসুলের প্রতি ইঙ্গিত তকরা হয়েছে: আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের সেই উদ্যানের প্রতিশ্রুতি দিয়েছেন যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, আর তারা সেখানে চিরকাল থাকবে এবং ‘আদন’ উদ্যানে পবিত্র বাসগৃহ রয়েছে; আর আল্লাহর সন্তুষ্টি তো  মহত্তম এবং এটাই মহাসাফল্য।

তিনি বলেন: মহান আল্লাহ এই আয়াতে অনেকগুলো নেয়ামতের কথা উল্লেখ করার পর সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবং মহাসাফল্য হিসাবে আল্লাহর সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন।

মুমিনদের নিদর্শন হল সৎকর্মে আদেশ দান, অসৎকর্মে বাধা দান, নামায কায়েম করা, যাকাত পরিশোধ করা এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করা। যারা এ কর্মগুলো সম্পাদন করে একমাত্র তারাই মুমিন, অন্যথায় তারা মুনাফিকদের মধ্যে গণ্য হবে।

প্রকৃতপক্ষে আল্লাহর সন্তোষের বিপক্ষে কোন অস্তিত্বই নেই। এ কারণে আহলে বাইত (আ.)-এর পবিত্র ব্যক্তিগণ জান্নাতের উদ্দেশ্যে ও জাতির প্রশংসা পাওয়ার জন্য কোন কর্ম সম্পাদন করতেন না। এ কারণেই আলী (আ.) হিজরতের রাতে আল্লাহর সন্তোষ লাভের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন।

সূরা ফাজরের ২৭-২৮ আয়াতেও বর্ণিত হেয়ছে: يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ﴿۲۷﴾  

ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এস সন্তুষ্টচিত্তে ও সন্তোষভাজন হয়ে, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ কর।

এটা সেসব বিশ্বাসীর বিবরণ যাঁদের কীর্তিকলাপ আল্লাহর দৃষ্টিতে পছন্দনীয় এবং তাঁরা স্বয়ং তাঁর সন্তুষ্টিতে সন্তুষ্ট। এমন প্রকৃতির মানুষ দুনিয়া থেকে নিঃশঙ্কচিত্তে গমন করেন এবং তাঁদের আকাক্সক্ষায় আল্লাহও অধীর আগ্রহে থাকেন। আর বেহেশতও তাঁদের প্রতীক্ষায় থাকে।

এ হিসেবে এর স্পষ্ট বাস্তব নমুনা ইমাম হুসাইনকে (আ.) গণ্য করা হয়েছে যিনি আল্লাহর সন্তুষ্টিতে নিজের প্রাণ, সন্তান-সন্ততি সর্বস্ব বিলিয়ে দিয়েছেন এবং স্বয়ং তরবারির নিচে প্রাণত্যাগের সময় বলছেন, ‘ইলাহী! তোমার সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট। আল্লাহও উক্ত আয়াতের দাবি অনুযায়ী তাঁকে আহ্বান করে বলেছিলেন, হে প্রশান্ত আত্মা!... আমার জান্নাতে প্রবেশ কর।

আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তারই নিকট ফিরে যাব সুতরাং একটি শিশু যেভাবে পিতা-মাতার উপর নির্ভর করে আমাদেরকেও ঠিক সেভাবেই আল্লাহর উপর নির্ভর করতে হবে, অন্যের উপর নয়।
captcha