
চিন্তা ও দর্শন বিভাগ: মানুষের পূর্ণতার জন্য ওয়াজিব এবং মুস্তাহাব আমল রয়েছে যার মাধ্যমে মানুষ পূর্ণতায় পৌছাতে পারে। তবে কিছু আমল আছে যা সহজেই মানুষকে পূর্ণতায় পৌছে দেয়।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামের দৃষ্টিতে ভাল আচরণ ও চরিত্রের গুরুত্ব অপরিসীম। আর হাদিসের ভাষায় মানুষের অধিক আমলের থেকেও তার সতকর্মের পাল্লা কিয়ামতের দিন বেশী ভারী হবে।
রাসূল(সা.) বলেছেন: কিয়ামতের দিন মানুষের সতকের্মর পাল্লা সব থেকে বেশী ভারী হবে। অন্য কোন আমলই তার ভাল কাজের সমান মর্যাদা পাবে না।
ইমাম বাকির(আ.) সদাচারের বরকত সম্পর্কে বলেছেন: সত্স্বভাবের লোক ঈমানের দিক থেকেও সবচেয়ে বেশী পরিপূর্ণ।
ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: যারা ওয়াজিব পালন করার পর আল্লাহর কাছে সব থেকে বেশী প্রিয় কাজ হচ্ছে মানুষের সাথে সদাচার করা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া।
তিনি আরও বলেছেন: উত্তম চরিত্র এবং সদাচার মানুষের গোনাহকে পানি করে দেয় যেভাবে সূর্য বরফকে গলিয়ে দেয়।
হযরত আলী(আ.) বলেছেন: মু’মিনের বৈশিষ্ট হচ্ছে মানুসের সাথে আন্তরিক হওয়া। যে কারও সাথে বন্ধুত্ব করে না এবং অন্যরাও তার সাথে বন্ধু হয় না তার মধ্যে কোন কল্যাণ নেই।