
মহানবী হযরত মুহাম্মাদ(সা.)-এর নবুয়্যতের পর থেকে জাযিরাতুল আরবের মানুষদের নৈতিক চরিত্রের উন্নতি ঘটে। এবং এভাবে মহানবীর নেতৃত্বে ইসলামী সভ্যতার বিকাশ ঘটে।
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) মসজিদের প্রতি বিশেষ গুরুত্ব দেন এবং ইসলামী রাষ্ট্র মসজিদ থেকেই পরিচালিত হয়। রাসূল(সা.) নিজে মসজিদে নামাজ আদায় করতেন এবং সবাইকে মসজিদে হাজির হওয়ার জন্য বারবার তাগিদ করতেন। তিনি মদীনায় প্রবেশ করে সর্বপ্রথম কুবায় মসজিদ নির্মাণ করেন।
মসজিদে ধনি-গরিব সকলেই পাশে বসে নামাজ আদায় করে আর এভাবে ইসলামী জীবনধারা গঠিত হয়। সুতরাং যদি পুনরায় নবীর যুগের মত রাষ্ট্রে মসজিদ গুরুত্ব বৃদ্ধি পায় তাহলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।
আমাদের উচিত বেশী করে মসজিদ নির্মান করা এবং মসজিদকে এমন সুন্দরভাবে সজ্জিত করা যেন সকলেই আগ্রহের সাথে মসজিদে হাজির হয় এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে।
মসজদিকে ইসলামী জ্ঞান প্রচার প্রসারের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে। তাহলে মানুষ মসজিদে যাতায়াতের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি সাধন করতে পারবে।