IQNA

17:02 - April 30, 2016
সংবাদ: 2600690

বাগদাদে যায়েরদের ওপর সন্ত্রাসীদের হামলা: নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের নাহ্‌রওয়ান অঞ্চলে গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন যায়ের (জিয়ারতকারী) নিহত হয়েছেন।

বাগদাদে যায়েরদের ওপর সন্ত্রাসীদের হামলা: নিহত ১৪

বার্তা সংস্থা ইকনা: বাগদাদের উত্তরাঞ্চলীয় নাহ্‌রওয়ান অঞ্চলে আজ সকালে তাকফিরি সন্ত্রাসীরা এ হামলা চালায়। গাড়ি বোমা হামলার ফলে অন্তত ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
শিয়া মুসলমান জিয়ারতকারীদের লক্ষ্য করে ন্যক্কারজনক এ বোমা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে এবং নিহতদের মধ্যে সকলেই শিয়া মুসলমান।
বলাবাহুল্য, নবী বংশের সপ্তম ইমাম মুসা বিন জাফর আল কাজেমের শাহাদত বার্ষিক পালনের জন্য কাজেমিয়ার পথে পায়ে হেটে যাওয়ার সময় জিয়ারতকারীদের ওপর এ নৃশংস হামলা চালানো হয়।
Iqna


captcha