IQNA

নাইজেরিয়ায় মসজিদে হামলা

20:04 - May 14, 2016
সংবাদ: 2600772
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার লাগোস প্রদেশের একটি মসজিদে হামলা চালিয়েছে ৩ উচ্ছৃংখল যুবক।

Avvo.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: উচ্ছৃংখল ঐ ৩ যুবক গতকাল (শুক্রবার, ১৩ মে) নিজেদের প্রাইভেট কার নিয়ে মসজিদে হামলা চালায়। হামলায় তারা মসজিদের দেয়াল ভেঙ্গে দেয়।

মুসল্লিরা যখন জুমআর নামাযে ব্যস্ত ছিলেন ঠিক তখনই এ হামলা চালানো হয়।

পুলিশের ভাষ্যমতে, ঐ তিন ব্যক্তিকে গত বৃহস্পতিবার (১৪ মে) অবৈধ দল গঠন, শহরের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া, হুমকি, সমাজের স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগে লাগোস প্রদেশের ইকজা শহরের আদালতে হাজির করা হয় এবং তারা জামানতের মাধ্যমে মুক্তি পায়।

এ হামলায় মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্থ হলেও মুসল্লিদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।#3497948

captcha