
বার্তা সংস্থা ইকনা: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছ, সংগঠনের শীর্ষ কমান্ডার মুস্তাফা বদরুদ্দিন সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় শহীদ হয়েছেন। সংগঠনটি বলেছে, তার এ শাহাদাত উগ্র চরমপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ লড়াইকেই কেবল জোরদার করবে।
আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের তদন্তে প্রমাণ হয়েছে যে, সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহর অবস্থানে তাকফিরি সন্ত্রাসীদের ছোড়া গোলার আঘাতে কমান্ডার বদরুদ্দিন শহীদ হয়েছেন। এতে আরো বলা হয়েছে, কমান্ডার বদরুদ্দিনের শাহাদাতের মধ্যদিয়ে হিজবুল্লাহর ইচ্ছা শক্তি ও প্রতিরোধ যুদ্ধ আরো প্রবল হবে।
বিবৃতিতে হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, তারা সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে; এ দুই শক্তির হয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে তাকফিরি সন্ত্রাসীরা।
বদরুদ্দিন ১৯৮২ সাল থেকে হিজবুল্লাহর অধিকাংশ অভিযানে উপস্থিত ছিলেন।
শহীদ বদরুদ্দিন আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন এবং তিনি শহীদ "ইমাদ মুগনিয়ার" চাচাতো ভাই ছিলেন।