IQNA

ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে কানাডায় বিশেষ সম্মেলন

22:26 - May 15, 2016
সংবাদ: 2600782
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ক্যালগেরি শহরে গতকাল (শনিবার, ১৪ মে) ২০০ অতিথির উপস্থিতির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

CBC এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ সম্মেলনে ভিন্ন ধর্মের অনুসারীদের প্রতি সম্মান প্রদর্শনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচিত হয়েছে।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর মুকাররাম আলী যায়দী ছিল এ সম্মেলন আয়োজকদের একজন।

তিনি বলেন: সম্প্রতিক এক গবেষণার ফলাফলে হয়তবা অমুসলিমরা আশ্চর্যই হবেন। কেননা এ গবেষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, প্রচলিত চিন্তার উর্ধ্বে কানাডার শতকরা ৯৭ ভাগ মুসলমান তারা কানাডার অধিবাসী এবং মুসলমান হওয়ার কারণে গর্ববোধ করে।

তিনি বলেন: আমরা মুসলমানরা এ দেশের জনগণেরই একটি অংশ।

যায়দি বলেন: যারা ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ধারণা নিতে চায় এবং মুসলমানদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন যাদের মনে আছে এ সম্মেলন তাদের জন্য একটি মোক্ষম সুযোগ।

উল্লেখ্য, ২০১১ সালের পরিসংখ্যানের ভিত্তিতে কানাডায় বসবাসরত মুসলমানদের সংখ্যা ১০ লাখেরও বেশী; যা এদেশের মোট জনসংখ্যার শতকরা ৩.২ ভাগ। অবশ্য সম্প্রতি বছরগুলোতে তাদের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে যে, আগামী ২০৩০ সালে দেশটিতে মুসলমানদের সংখ্যা বেড়ে ৩০ লক্ষে দাঁড়াবে।#3498144



captcha