
বার্তা সংস্থা ইকনাকে দেয়া সাক্ষাতকারে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে হল্যান্ডের প্রতিনিধি মুস্তাফা আল-আলী বলেছেন: পবিত্র কুরআনের কোলে ফিরে আসার মাঝেই যুবসমাজের সকল সমস্যার সমাধান নিহীত।
ইরাকি বংশোদ্ভূত এবং হল্যান্ডে জন্মগ্রহণকারী এ ক্বারী বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তিনি বলেন: লন্ডনে কুরআন ভিত্তিত তৎপরতা খুবই সীমিত।
তার সংযোজন : এটি ছিল তার সর্বপ্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। তিনি এ প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন: প্রতিযোগিতার মান ছিল উঁচু পর্যায়ের।
তিনি বলেন: আমি লন্ডনে ফিরে গেলেও ইরানি ক্বারীদের সাথে আমার বন্ধুত্ব সুলভ সম্পর্ককে রক্ষা করবো।#3498786