
MAAN ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মাত্র ৮ মাস কারাভোগের পর মুক্তি পেতে যাচ্ছে এতিঞ্জার। উগ্রতাবাদী একটি গ্রুপের নেতৃত্বে থাকলেও তাকে বিচারের মুখোমুখি হতে হয়নি। আগামি ১লা জুন মুক্তি পাবে ইতিঞ্জার (২৪)।
ইহুদি বসতির এ বাসিন্দা গত বছর একটি মুসলিম পরিবারকে অগ্নিদগ্ধ এবং ঐ পরিবারের বাব-মা’সহ ৮ মাসের এক শিশুকে হত্যার পর গ্রেপ্তার হয়েছিল।
ইহুদি যুবকদের একটি উগ্র দলের নেতৃত্বে ছিল ইতিঞ্জার। যে গ্রুপটি ফিলিস্তিনি মুসলমান ও খ্রিষ্টানদের বিরুদ্ধে গঠিত হয়েছিল।
বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে গতবছর দখলকৃত ফিলিস্তিনের তাবেগা শহরের ঐতিহাসিক গীর্জায় হামলার অভিযোগে অভিযুক্ত ইতিজ্ঞার ও তার গ্রুপ।
এটি হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতির বাসিন্দাদের অপরধাকর্মের একটি নমুনা মাত্র। তারা জায়নবাদী ইসরাইলি বাহিনী ও ইসরাইলি বিচার বিভাগে’র সহযোগিতায় বিভিন্ন অপরাধর্মে লিপ্ত হয়।#3499437