
স্কাই নিউজ আরবি’র উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিশ্বের দু’জন প্রভাবশালী নেতা প্রথমবারের মত পরস্পরের সাথে সাক্ষাত করতে যাচ্ছেন। আন্তর্জাতিক মহল একে একটি ঐতিহাসিক সাক্ষাত বলে আখ্যায়িত করেছেন ইতিমধ্যে।
আল-আযহার বিশ্ববিদ্যালয় গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের পর পোপ পরিষদের প্রধান জন লুই তুরানের নেতৃত্বাধীন ভ্যাটিকানের কর্মকর্তাদের একটি দল আল-আযহারের শীর্ষ কর্মকর্তা ‘আব্বাস শুমানে’র নেতৃত্বে একটি দলের সাক্ষাত করবেন।
মিসরের ক্যাথোলিক গীর্জার মুখপাত্র ‘রাফিক জারিশ এ সম্পর্কে বলেছেন: আহমাদ তাইয়্যেব ও পোপ ফ্রান্সিস এ সাক্ষাতে সন্ত্রাসবাদের মোকাবিলা, বিশ্বে সন্ধি প্রতিষ্ঠা এবং আল-আযহার ও ভ্যাটিকানের মধ্যে সংলাপ শুরুর বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।#3500453