
Bernama এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ যায়েদ হামিদ এ সম্মেলনে প্রদত্ত ভাষণে বলেছেন, ইসলামের শক্তি ও পবিত্রতা ছিল অনেকের জন্য রুষ্টতার কারণ। ইসলামি ঐক্যের মাধ্যমে একে রক্ষা করতে হবে।
তিনি বলেন: সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক মতামতের অনুপ্রবেশ না ঘটানো হচ্ছে ইসলামি ঐক্যের প্রথম ধাপ।
হামিদি বলেন: মুসলমানদের ঐক্যের জন্য সকল প্রচেষ্টাই গুরুত্ববহ। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে, এমন অনেকে রয়েছে যারা ইসলামের শক্তি ও ঐক্যকে হিংসা করে।
তিনি বলেন: তারা কখনই চায়না যে, মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। কিন্তু মুসলমানদের উচিত অভ্যন্তরিন বিভেদ-বিচ্ছেদকে ভুলে ইসলামি ঐক্যকে পূনরায় জাগিয়ে তোলা।
উল্লেখ্য, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে জামায়াতের সাথে নামায আদায় করেন এবং অনুষ্ঠানে সূরা ইয়াসিনসহ বিভিন্ন দোয়া ও যিকরও পাঠ করা হয়।#3500340