
শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দৈনিকটি আজ শুক্রবার লিখেছে, চূড়ান্ত সমঝোতা ও চুক্তি স্বাক্ষরের জন্য জেদ্দায় সৌদি আরবের হজ্ব মন্ত্রণালয় এবং ইরানের হজ্ব ও যেয়ারত সংস্থার প্রধান সাঈদ আওহাদি’র নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা থাকলেও বৈঠক অনুষ্ঠিত হয়নি।
দু’দিন আগে অনুষ্ঠিত বৈঠকের পূর্ণতায় এ আয়োজিত বৈঠকে সৌদি আরবের হজ্ব ও ওমরাহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইরানি প্রতিনিধি দলের জন্য অপেক্ষায় থাকলেও বৈঠকে উপস্থিত হয়নি ইরানি প্রতিনিধি দল, দাবী সৌদি দৈনিকটির।
নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি আরো জানিয়েছে: সৌদি সফররত ইরানি প্রতিনিধি দল ওমরা পালনের পর গতকাল মক্কা থেকে ফিরেই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এমনটি ঘটেনি এবং বৈঠকও হয়নি।#3501390