IQNA

লিবারম্যানের নিয়োগের প্রতিবাদ: ইসরাইলি মন্ত্রিসভা থেকে এক মন্ত্রীর পদত্যাগ

20:20 - May 27, 2016
সংবাদ: 2600857
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবাজ নেতা এভিগদোর লিবারম্যানকে ইসরাইলের যুদ্ধমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার প্রতিবাদে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।
পারসটুডে'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবেশমন্ত্রী এভি গাব্বাই। যুদ্ধবাজ নেতা এভিগদোর লিবারম্যানকে ইসরাইলের যুদ্ধমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার প্রতিবাদে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।
গাব্বাই আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের নিরাপত্তার গুরুত্ব উপেক্ষা করে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগের। এ পদক্ষেপের ফলে জনগণের মধ্যে চরমপন্থা ও বিভক্তি সৃষ্টি হবে বলেও তিনি মন্তব্য করেছেন। গাব্বাই বলেন, ইসরাইলের লোকজন ডানপন্থি মন্ত্রিসভা দেখতে চায় তবে উগ্রপন্থি মন্ত্রিসভা দেখতে চায় না।
গত বুধবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উগ্রবাদী লিবারম্যানকে যুদ্ধমন্ত্রী হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ দিয়েছেন। তবে তার আগেই নেতানিয়াহু মন্ত্রী হওয়ার জন্য লিবারম্যানকে প্রস্তাব দিয়েছিলেন এবং লিবারম্যান তাতে সাড়া দেন। তিনি সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোনের জায়গায় দায়িত্ব পালন করবেন।#

captcha