আন্তর্জাতিক ডেস্ক: ক্রোয়েশিয়ার গ্রান্ড মুফতির সহকারী ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি (রহ.) এর ২৭তম ওফাত বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফরে আসছেন।

ক্রোয়েশিয়ায় নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর মাহদি রেজা বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: ক্রোয়েশিয়ার গ্রান্ড মুফতির সহকারী মৌলুদি আরসালান ইসলামি বিপ্লবের মহান স্থপতি হযরত ইমাম খোমেনি (রহ.) এর ওফাত বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৩০ মে ইরান সফরে আসছেন। ইরান কালচারাল সেন্টারের পক্ষ থেকে তার এ সফরের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন: বিশিষ্ট গবেষক ও যাগরেব ইসলামি স্কুলের প্রধান শিক্ষক মৌলুদি আরসালানি আগামী ৫ই জুন নাগাদ ইরানে অবস্থান করবেন।
উল্লেখ্য, ইসলামি সংস্কৃতি ও সভ্যতার বিষয়ে বেশ কয়েকটি বইও রচনা করেছেন মৌলুদি আরসালানি।#3501619