IQNA

অস্ট্রেলিয়ায় ইসলাম বিরোধী বিক্ষোভে সংঘর্ষ, আটক ৭

15:55 - May 29, 2016
সংবাদ: 2600865
আন্তর্জাতিক বিভাগ: গতকাল (শনিবার, ২৮ মে) অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ইসলাম বিরোধী বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Telesurtv ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বর্ণবাদ বিরোধী মিছিলকারী ও ইসলাম বিরোধী বিক্ষোভকারীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়িয়ে পড়া ৩০০ ব্যক্তিকে পৃথক করতে ৫০০ পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়া ব্যক্তিদের বিচ্ছিন্ন করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করেছে বলে জানা গেছে।

সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের তৎপরতার বৃদ্ধি পাওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় মুসলমানদের উপর হামলা বৃদ্ধি পেয়েছে। এ ছিল মেলবোর্নে ইসলাম বিরোধীদের বিক্ষোভে সংঘর্ষের সপ্তম ঘটনা।

উল্লেখ্য, পশ্চিম সিডনি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে, অস্ট্রেলিয়ায় মুসলমানরা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়তই বর্ণবাদী হামলার শিকার হচ্ছে।#3501989


captcha