
Meadle east eye এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আত্মঘাতী ব্যক্তিকে ইমাম সাদিক (আ.) মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়া ড্রাইভার আব্দুর রহমান সাবাহ সৌদকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের ঐ আদালত।
আদালত ৪ জন নারীসহ অপর ৬ জনকে ১৫ বছর কারাদণ্ড প্রদান করেছে এবং অভিযুক্ত অপর ১৫ জনকে খালাস দিয়েছে।
৭ জন নারীসহ অপর ২৯ জন এ হামলায় সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে।
দোষীদের মধ্যে কুয়েতে অবৈধভাবে এক্সপ্লোসিভ বেল্ট পাচারকারী ৪ জন সৌদি নাগরিক।
কুয়েতের রাজধানীতে অবস্থিত ঐ মসজিদে গত বছরের রমজান মাসের বিস্ফোরণকে কুয়েতের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন হিসেবে নাম করা হয়েছে। ঐ বিস্ফোরণে ২৬ জন শিয়া প্রাণ হারান।
উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ এ হামলার দায় স্বীকার করেছিল।#3502769