IQNA

রোজার প্রথম দিনে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে কুরআন মাহফিল

23:25 - June 07, 2016
সংবাদ: 2600920
রোজার প্রথম দিনে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে কুরআন মাহফিল
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআনের ক্বারি ও হাফেজদের সাথে সাক্ষাৎ করেছেন সর্বোচ্চ নেতা।

বার্তা সংস্থা ইকনা: উক্ত সাক্ষাৎকারের পাশাপাশি কুরআন মাহফিলও অনুষ্ঠিত হয়েছে। তেহরানের ইমাম খোমিনী (রহ.) নামক হোসাইনিয়াতে পবিত্র রমজান মাস জুড়ে কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আজ (৭ম জুন) ১৭:৩০টায় উক্ত মাহফিল শুরু হয়েছে এবং মাগরিবের নামাজ পর্যন্ত অব্যাহত ছিল।
কুরআন মাহফিলের শুরুতেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪র্থ স্থানে উত্তীর্ণ সাইয়্যেদ ওয়াহিদ মুর্তাজাভী আনফাল সূরার ২০ থেকে ২৯তম আয়াত তিলাওয়াত করেন। সাইয়্যেদ ওয়াহিদ মুর্তাজাভীর তিলাওয়াত শেষে ইরানের অন্যান্য বিশিষ্ট কারি কুরআন তিলাওয়াত করেন।
এছাড়াও সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম দিনে ইরানের বিশিষ্ট কোরআনের ক্বারি ও হাফেজদের সাথে ইফতারি করেছেন।
অনুষ্ঠানে ইরানের সরকারী শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুরআন মাহফিলের অনুষ্ঠানটি মাগরিবের নামায পর্যন্ত অব্যাহত ছিল। মাগরিবের নামাযের পর হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরানের খ্যাতিমান ক্বারি ও হাফেজদের সাথে ইফতারি করেছেন।
iqna


captcha