
The daily Pennsylvanian ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনা: ঈদুল ফিতর ও ঈদুল আযহায় মুসলিম কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও ছাত্রদেরকে ছুটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ফিলাডেলফিয়া শিক্ষাবোর্ড।
ফেলাডেলফিয়া শিক্ষাবোর্ডের প্রধান এক বিবৃতিতে বলেছেন: মুসলিম শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৫ সালে মুসলমানদের ঐ দুই বৃহত ঈদে সরকারি স্কুলগুলোতে ছুটির জন্য প্রস্তাবনা পেশ করা হয়েছিল।
বলাবাহুল্য, ফিলাডেলফিয়া শহরে প্রায় ২ লক্ষ মুসলমান বসবাস করেন। যুক্তরাষ্ট্রের অন্য শহরের তুলনায় এ শহরের মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশী। এছাড়া শহরের শতকরা ২০ ভাগ ছাত্র মুসলমান।#3505422