IQNA

দলীয়ভাবে কুরআন খতম করা হচ্ছে বাহরাইনের ইমাম আলী মসজিদে

19:08 - June 09, 2016
সংবাদ: 2600964
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ১ শত ক্বারী’র তেলাওয়াতের মধ্য দিয়ে দলীয়ভাবে কুরআন খতমের উদ্যোগ নেয়া হয়েছে বাহরাইনের ইমাম আলী (আ.) মসজিদে।

দৈনিক আল-ওয়াসাতের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিগত ৫ বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসে ইমাম আলী (আ.) মসজিদে এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। রোজাদাররা প্রতিদিন যোহর ও আসরের নামাযান্তে পবিত্র কুরআন খতমের উদ্দেশ্য এক পারা কুরআন শরীফ দলীয়ভাবে পাঠ করে থাকেন।

ধারাবাহিক এ কুরআনিক সভাতে বাহরাইনের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিখ্যাত ক্বারীগণ কুরআন তেলাওয়াত করছেন।

বাহরাইনে কুরআনিক অঙ্গনে সক্রিয় এক ব্যক্তি এ সম্পর্কে জানিয়েছেন: আমরা এ সভাকে বাহরাইনের সর্ববৃহত খতমে কুরআন সভায় রূপান্তরের চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি বাহরাইনের সকল বিখ্যাত ক্বারীকে এ সভায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি বলেন: ইমাম আলী (আ.) মসজিদে এ কুরআনিক কর্মসূচীতে ১০০ জন ক্বারী তেলাওয়াত করছেন। এছাড়া বহু মুসল্লি এ তেলাওয়াত শ্রবণের জন্য মসজিদে উপস্থিত হন।#3505429


captcha