বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ৭ম জুনে ইরাকের ঐতিহাসিক নাবু মন্দির ধ্বংসের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় যে, দায়েশ সদস্যরা বিস্ফোরক দ্রব ও বুলডোজার দিয়ে মন্দিরটি ধ্বংস করছে।
ঐতিহাসিক এই মন্দিরটি ব্যাবিলনীয় সময়ের যা হযরত ঈসা (আ.)এর জন্মগ্রহণের প্রায় ১০০০ বছরে পূর্বে নির্মাণ করা করা হয়েছিল। এই মন্দিরে ব্যাবিলনের জ্ঞানের দেবতার পুজো করা হতো।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের ঐতিহাসিক স্থান সমূহ একের পর এক ধ্বংস করে চলছে। এর পূর্বেও তারা ইরাকের মসুল শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছে।
২০১৫ সালের আগস্ট মাসে দায়েশের প্রকাশিত এক ভিডিওয় দেখা যায় যে, তারা মসুল শহরে প্রাচীন এবং গ্রিকের আসিরিয়ান সভ্যতার নিদর্শন ধ্বংস করছে।
এছাড়াও ২০১৫ সালের এপ্রিল মাসে নেইনাওয়া প্রদেশের প্রাচীন হস্তনির্মিত নিদর্শন ধ্বংস করেছে। ২০১৫ সালের ১২ই এপ্রিলে ইরাকের উত্তরে প্রাচীন নিদর্শন ধ্বংস করেছে।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, দায়েশের এই জঘন্য কর্মকে "যুদ্ধাপরাধ" বলে আখ্যায়িত করেছেন।
প্রায় ৩০০০ বছর পূর্বের ঐতিহাসিক নাবু মন্দির ধ্বংস করার ভিডিওতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এরপর বিশ্বের অন্যতম নিদর্শন মিশরের পিরামিড ও স্ফিংক্স ধ্বংস করার হুমকি দিয়েছে।
Iqna