আন্তর্জাতিক ডেস্ক: মিশরের এক মুবাল্লিগ দাবি করেছেন, জীবনবীমা করা হারাম, কারণ তাকদিরে এলাহির সাথে এটা সামঞ্জস্য পূর্ণ নয়!

এ প্রশ্নের উত্তরে আল-ফিল বলেন: "বীমার অনেক প্রকারভেদ রয়েছে; কিছু আলেম সকল প্রকার বীমা'কে হারাম মনে করেন।
তিনি আরও বলেন: কিছু আলেম আছেন যারা কয়েক ধরনের বীমাকে জায়েজ বলে গণ্য মনে করেন, যেমন: গাড়ীর জন্য বীমা করা, যা বাধ্যতামূলক। অথচ কিছু অপশনাল বীমা রয়েছে, যেমন: জীবনবীমা বৈধ নয় এবং আমার মতে, জীবনবীমা সহকারে গাড়ীর জন্য বীমা করাও বৈধ নয়!