IQNA

তুরস্কের উলুজামি মসজিদে কুরআন তেলাওয়াত করলেন ইরানি ক্বারি

19:05 - June 15, 2016
সংবাদ: 2601000
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: গতকাল (১৪ জুন) তুরস্কের ‘উলুজামি’ মসজিদে কুরআন তেলাওয়াত করেছেন ইরানি ক্বারি মাহদি গোলামনেজাদ।
তুরস্কের উলুজামি মসজিদে কুরআন তেলাওয়াত করলেন ইরানি ক্বারি

তুরস্কের চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কিরাত বিভাগে অংশগ্রহণকারী ইরানি প্রতিযোগী বার্তা সংস্থা ইকনাকে জানিয়েছেন, গতকাল (মঙ্গলবার, ১৪ জুন) জোহরের আযানের আগে উলুজামি মসজিদে উপস্থিত হয়ে সেখানে কুরআন তেলাওয়াত করেছেন।

তিনি বলেন: আমি প্রায় আধাঘন্টা সময় নিয়ে সূরা ফাতিরের ১৫ থেকে ৩৫ নং আয়াত, সূরা শামস ও সূরা ক্বদর তেলাওয়াত করেছি।

মাহদি গোলামনেজাদ আরো জানান: তেলাওয়াতের শুরুতে স্বল্প সংখ্যক মুসল্লি মসজিদে উপস্থিত থাকলেও আস্তে আস্তে মসজিদ পূর্ণ হয়ে যায়।

ইস্তাম্বুলে অবস্থিত ইরানি কনস্যুলেট এ তেলাওয়াতের আয়োজনে সহযোগিতা করেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, তুরস্কের ৪র্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা গত ১০ জুন থেকে শুরু হয়ে আগামিকাল ১৬ জুন নাগাদ অব্যাহত থাকবে।

আগামি শুক্রবার (১৭ জুন) সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিদ্বন্দীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।#3507358


captcha