IQNA

ইয়েমেনে মহিলাদের বাৎসরিক কুরআন প্রতিযোগিতা শুরু

20:27 - June 15, 2016
সংবাদ: 2601001
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ইয়েমেনে মহিলাদের বাৎসরিক কুরআন প্রতিযোগিতার কার্যক্রম গতকাল (১৪ জুন) ‘ইব’ প্রদেশে শুরু হয়েছে।

Yemenakhbar ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনা: ইয়েমেনের ‘ইব’ প্রদেশের ‘ইমাম বাইহানি’ দাতব্য সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রদেশের বিভিন্ন কুরআন ইনস্টিটিউটের ১ হাজারেরও বেশী মহিলা প্রতিদ্বন্দী অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতাটি গতকাল (মঙ্গলবার, ১৪ জুন) শুরু হয়েছে।

ইমাম বাইহানি দাতব্য সংস্থার পরিচালক শেইখ খালিল রাশিদি এ সম্পর্কে জানিয়েছেন: প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে (৫, ১০ ও ২০ পারা হেফজ এবং পূর্ণ কুরআন শরিফ হেফজ) অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন: আল-হিকমাহ ও ইহসান দাতব্য সংস্থা, মুয়াজ ও আল-ফাদ্বিলাহ হেফজ ইনস্টিটিউট, রুকাইয়া ও আস-সাফওয়াহ ইসলামি কেন্দ্র এবং ইব প্রদেশের হেফজ বিষয়ক দাতব্য সংস্থাসহ বিভিন্ন সংস্থার শিক্ষার্থিরা এতে অংশগ্রহণ করছেন।#3507446


captcha