IQNA

শহীদ জুলফিকারের চল্লিশায় বক্তব্য রাখবেন নাসরুল্লাহ

15:57 - June 16, 2016
সংবাদ: 2601006
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান আজ বিকেলে আলহাজ মুস্তাফা বদরুদ্দীনের (জুলফিকার) চল্লিশার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

আল-আলাম চ্যানেলের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শহীদ আলহাজ মুস্তাফা বদরুদ্দীন (জুলফিকার)-এর চল্লিশা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। অনুষ্ঠানটি আজ (বৃহস্পতিবার, ১৬ জুন) অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এতে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র শীর্ষ স্থানীয় নেতা মুস্তাফা বদরুদ্দীন সিরিয়ার রিফ দামেস্ক প্রদেশে গত মাসে শহীদ হন। ঐ সময় হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছিল যে, তিনি তাকফিরি সন্ত্রাসীদের আর্টিলারি হামলায় শহীদ হয়েছেন।#3507583



captcha