IQNA

মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

19:22 - July 02, 2016
সংবাদ: 2601110
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে নৃশংস সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, এবং সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শীর্ষনিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: শুক্রবার রাতে গুলশানের আর্টিজন রেস্তোরাঁয় ওই হামলা হয়।
সরকারি ভাষ্য অনুযায়ী ওই হামলায় নিহত হয়েছেন ২০ জন। এ হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল।
তিনি ঢাকার ভয়াবহ হামলাকে মানুষের মনে আতঙ্ক সৃষ্টির আরেকটি উপায় বলে অভিহিত করেন।
এ নিয়ে তিনি বেশ কিছু টুইট করেছেন। তাতে তিনি সবাইকে মনে করিয়ে দেন সন্ত্রাসের কোন ধর্ম বা জাত নেই। সন্ত্রাসীরা মুসলিম নয়। মুসলিম বিশ্বে তাদের কোন জায়গা নেই। সত্যিকার মুসলিম হিসেবে শর্তহীনভাবে তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, যারা ইসলামের অপব্যবহার করে।
captcha