IQNA

বাগদাদে বোমা হামলা; নিহত ৮০, দায়েশের দায় স্বীকার

21:24 - July 03, 2016
সংবাদ: 2601119
আন্তর্জাতিক ডেস্ক: সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, অনলাইন বিবৃতিতে সন্ত্রাসী সংগঠন আইএসআইএল এই হামলার দায় স্বীকার।
শীর্ষনিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকায় আইএসআইএল সন্ত্রাসীদের গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং আরও ১৩২ জন আহত হয়েছেন। ইরাকি পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ সংবাদ জানিয়েছে।
শনিবার বাগদাদের কারাদা জেলার একটি রেস্টুরেন্ট ও শপিং কমপ্লেক্সের সামনে রাখা গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে এই ব্যাপক হত্যাযজ্ঞ ঘটে। মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষদিকে এবং ঈদের আগে আগে বাগদাদের সড়কগুলোতে ছিল শপিংয়ের ব্যস্ততা। আর টিক এই সুযোগেই হামলা চালায় আইএসআইএল।
দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয় বাগদাদের উত্তরের শিয়া অধ্যুষিত একটি এলাকায়। ঐ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। চলতি বছরে ইরাকে আইএসআইএলের ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি এই হামলা।
নিহদের মধ্যে অনেকেই নারী ও শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, অনলাইন বিবৃতিতে সন্ত্রাসী সংগঠন আইএসআইএল এই হামলার দায় স্বীকার।
captcha