IQNA

21:39 - July 10, 2016
সংবাদ: 2601167

আইএসআইএল সন্ত্রাসীরা অমানুষ তারা জাহান্নামের কুকুর: ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক: হায়দ্রাবাদে এক বড় জনসভায় এভাবেই কুখ্যাত সন্ত্রাসী সংগঠন আইএসআইএল সম্পর্কে মন্তব্য তথা হুঁশিয়ারি দিয়েছেন মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

আইএসআইএল সন্ত্রাসীরা অমানুষ তারা জাহান্নামের কুকুর: ওয়াইসি

ওয়াইসি বলেন, আইএসআইএল ইসলাম বিরোধী শক্তির উপকরণ। নবীজির মসজিদের সামনে ইসলামের শত্রু আইএসআইএল হামলা করেছে। এরা ইসলামকে ধ্বংস করার কাজ করছে। এদের যোদ্ধারা জাহান্নামের কুকুর।

তিনি আইএসআইএল প্রধান আবুবকর আল বাগদাদিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আবুবকর যে দিন তুমি সাচ্চা মুসলমানের সামনে পড়বে সেদিন তোমার শরীরকে এক নয়, একশ টুকরো করবে। তুমি মুসলমানদের এত বড় যন্ত্রণা দিয়েছ যে, তোমাকে জীবিত পাকড়াও করা গেলে, তোমার হাঁড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না।

তিনি এক আবেদনে মুসলিমদের অস্ত্র হাতে না তুলে নেয়ার জন্য বলেন। তিনি বলেন, ‘ইসলামের জন্য বাঁচা-মরা নয়, মানবতার জন্য বাঁচো। এই দেশ তোমাদের, এর সঙ্গে তোমরা থাকো। জিহাদ করতে হাতিয়ার হাতে নিয়ো না। লোকরেদের দারিদ্র্যটা দূর করো, গরীব মেয়েদের বিয়ে দাও এটা জিহাদ।

ওয়াইসি বলেন, আইএসআইএল ইসলামের জন্য কিছু করছে না। এরা সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসলামের শিকড়কে উপড়ে ফেলতে চাচ্ছে।

ওয়াইসি বলেন, রমজান মাসে বাগদাদ, ইস্তাম্বুল, ঢাকাসহ বিশ্বের বিভিন্ন অংশে মুসলিম-অমুসলিম মিলিয়ে ৩০০ নিরপরাধ মানুষকে হত্যা করেছে আইএসআইএল। এরা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে। এরা মদিনায় নবীজির মসজিদকেও রেহাই দেয়নি!

মুসলিম যুবকদের উদ্দেশ্যে ওয়াইসি বলেন, ‘মরো না, ইসলামের জন্য বাঁচো। লেখাপড়া জানা যুবকদের এগিয়ে আসতে হবে। ভারতের জন্য আজ তোমাদের খুব প্রয়োজন। এ দেশের কুতুব মিনার তোমাদের, তাজমহলের সৌন্দর্য তোমাদের। সমগ্র ভারত, গোটা বিশ্ব তোমাদের। এরা কারা? যারা আত্মঘাতী বোমারু বানাচ্ছে! নিরপরাধ মানুষদের হত্যা করছে-ইসলাম এসব শেখায়নি।
ট্যাগ্সসমূহ: আইএস ، ইসলাম ، মসজিদ ، মুসলিম
captcha