IQNA

মসজিদে গুলি করার প্রতিবাদে অমুসলিমদের বিক্ষোভ

23:41 - July 10, 2016
সংবাদ: 2601170
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি টেক্সাসের "ব্রিরায়ান কলেজ স্টেশন" এলাকার একটি মসজিদে গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। এই জঘন্য কাজের প্রতিবাদে শতাধিক অমুসলিম নাগরিক বিক্ষোভ প্রদর্শন করে সন্ত্রাসীদেরকে তীব্র নিন্দা জানিয়েছে।

মসজিদ দোয়া ও মুনাজাতের সর্বোত্তম স্থান
বার্তা সংস্থা ইকনা: মুসলিম প্রতিবেশীদের সমর্থন এবং সন্ত্রাসীদের নিন্দা জানানো জন্য শতাধিক অমুসলিম নাগরিক শুক্রবার (৮ জুলাই) জুমার নামাজের পর মসজিদের আশেপাশের রাস্তাসমূহে বিক্ষোভ প্রদর্শন করেন।

স্থানীয় পুরোহিত "দেই লেওন" বলেন: সহিংসতা ও মসজিদে গুলি বর্ষণ করার অর্থ হচ্ছে এই এলাকার জনগণের ওপর সহিংসতা ও গুলি বর্ষণ করা। সন্ত্রাসীদের এ ধরনরে অপরাধমূলক কর্মকাণ্ড অসহনীয়।

মসজিদ কমিটির সদস্য 'নিমরা রিয়াজী' বলেন: গত সপ্তাহে সন্ত্রাসীরা মসজিদে এলোপাথাড়ি গুলি করেছে এবং মসজিদের ভিতরের দেওয়ালের পাঁচটি স্থানে গুলি চিহ্ন রয়েছে।

মুসলিমদের সমর্থন করে অমুসলিমদের বিক্ষোভের ব্যাপারে তিনি বলেন: অমুসলিমরা মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে। এ ধরণের বিক্ষোভের কারণে মুসলমানদের মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি: অতি শীঘ্রই মসজিদের দেওয়াল ঠিক করা হবে। মুসলিম ও অমুসলিমদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

আমেরিকার ফেডারেল পুলিশ ও কলেজ স্টেশনের কর্মকর্তারা ঘাতকদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় গবেষণা করছেন।

Iqna



captcha