আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দেশটির অভিভাবক পরিষদের তিন সদস্যকে নতুন মেয়াদে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংবিধান তদারকি ও অভিভাবক পরিষদ একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সংস্থা। এ পবিষদ দেশের জাতীয় নির্বাচন ও পার্লামেন্টে পাশকৃত যাবতীয় আইনসমূহ পর্যালোচনা করে থাকে।